ইভ টিজিং, বাল্যবিবাহ ও মাদককে না বলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিং, মাদক ও বাল্যবিবাহকে না বলুন। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাই এগিয়ে আসুন, গণ-আন্দোলন গড়ে তুলুন। গতকাল বুধবার সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজারে সমাবেশে বক্তারা এই আহ্বান জানান। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মধ্যনগর বিপি হাইস্কুল অ্যান্ড কলেজ, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চবিদ্যালয়, সচেতন নাগরিক সমাজ ও প্রশাসন শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে।বেলা ১২টার দিকে মধ্যনগর বিপি হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে স্থানীয় নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার সাত শতাধিক মানুষ অংশ নেয়। শোভাযাত্রাটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে বিপি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বসন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন প্রভাষক গোলাম জিলানী, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক প্রমুখ।বক্তারা বলেন, ইভ টিজিং, মাদক ও বল্যবিবাহ সামাজিক ব্যাধি। এসব ব্যাধি থেকে সমাজকে মুক্ত রাখতে হলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার।