ইভ টিজিং নিয়ে ডিসির ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের জেলা প্রশাসক গত বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই হাজির হন ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ে। শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সোজা চলে যান শ্রেণীকক্ষে। শিক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ আলাপ করেন। এ সময় তিনি ছাত্রীদের ইভ টিজিংয়ের ব্যাপারে সচেতন হওয়ার পরামর্শ দেন। এভাবে একে একে কয়েকটি শ্রেণীকক্ষে যান জেলা প্রশাসক। সরকারি বিভিন্ন কর্মসূচির বাইরে জেলা প্রশাসকের নতুন এ কৌশল সাধারণ মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে। প্রশাসনের কর্মকর্তারা জানান, ইভ টিজিংয়ের বিরুদ্ধে সারা দেশের মানুষ সোচ্চার হচ্ছে। ঝিনাইদহেও বেশ কিছু কর্মসূচি পালিত হয়েছে। তার পরও জেলা প্রশাসক রমা রানী রায় স্কুল-কলেজে বিশেষ করে বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজগুলোয় গিয়ে সচেতনতামূলক পাঠদানের এ কর্মসূচি হাতে নিয়েছেন। জেলা প্রশাসক রমা রানী রায় ইভ টিজিংয়ের শিকার মেয়েদের আত্মহত্যার পথ পরিহার করে তা প্রতিরোধে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ ছাড়া পাঠ্যবই পড়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের জন্য পরামর্শ দেন তিনি।