ইভ টিজিং নিয়ে বিতর্ক প্রতিযোগিতা
‘ইভ টিজিং প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই অগ্রণী ভূমিকা রাখতে পারে’—এ বিষয়ের ওপর গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়। নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চবিদ্যালয় বিষয়ের পক্ষে ও বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় বিপক্ষে অংশ নেয়। প্রাণবন্ত এ প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হয়।বাংলাদেশ পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় ও স্থানীয় স্টার লাইব্রেরির পৃষ্ঠপোষকতায় এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা মাধ্যমিক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ। বেলা ১১টায় এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউনিক), ঢাকা, বাংলাদেশের অধিকর্তা কাজী আলী রেজা। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ শাহ্ জিকরুল আহমেদ। সভাপতিত্ব করেন ইউএনও মো. সামছুল ইসলাম। বক্তৃতা করেন পুলিশ সুপার মো. মোখলেসুর রহমান, শ্যামা প্রসাদ ভট্টাচার্য, সমন্বয়কারী রূপক কুমার সাহা (ওসি), পৃষ্ঠপোষক শাহীন রেজা প্রমুখ। পরে বিজয়ী দলের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।