ইভ টিজিং নিয়ে সেমিনারে মন্ত্রী:s সব শিক্ষায়তনে কাউন্সেলর নিয়োগের কথা ভাবা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক:aইভ টিজিং বা মেয়েদের উত্ত্যক্ত করার ক্রমবর্ধমান ঘটনা রোধে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলর নিয়োগের কথা বিবেচনা করছে সরকার। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরী এ কথা জানান। সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষিত কাউন্সেলররা ব্যক্তিগতসহ বিভিন্ন সমস্যার পরামর্শ দিয়ে থাকেন।বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কেন্দ্রে ‘মানসিক স্বাস্থ্য ও দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় কাউন্সেলর নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী ব্যাপক গুরুত্ব দিচ্ছেন। এর ফলে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।’ তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় কাউন্সেলর থাকলে মেয়েরা তাদের মনের কথাগুলো খুলে বলার সুযোগ পেত।’ ইভ টিজিংয়ের শিকার মেয়েদের পাশাপাশি ছেলেদেরও কাউন্সেলিংয়ের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে এখন কাউন্সেলিং বিষয়ে পড়ানো হলেও প্রয়োজনে নতুন বিভাগ খোলার চিন্তাভাবনা রয়েছে। তিনি বলেন, ‘যারা অপরাধ করছে তাদের আপাতদৃষ্টে সুস্থ মানুষ বলে মনে হলেও আসলে তারা মানসিকভাবে অসুস্থ। যারা বখাটেপনা করছে তারা কেন করছে সেদিকটি খতিয়ে দেখা প্রয়োজন। কারণ তারা সমাজের অংশ, কারও না কারও সন্তান। তাদের সচেতন করা প্রয়োজন।’জরুরিভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় কাউন্সেলর নিয়োগের ওপর জোর দেওয়া হলেও সেমিনারে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মো. গোলাম রব্বানী জানান, মানসিক স্বাস্থ্যের বিষয়টি বরাবরই উপেক্ষিত থেকেছে বলে এ খাতে জনবলের সংকট রয়েছে। তিনি বলেন, এ কাজে জরুরিভিত্তিতে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে মসজিদের ইমাম ও ওঝা-কবিরাজের মতো প্রথাগত চিকিৎসকদের সচেতন করা দরকার।মূল প্রবন্ধে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরউদ্দিন জানান, সারা দেশে মনোরোগবিশারদের সংখ্যা মাত্র ১২৩ এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মাত্র ৩২ জন। এর বাইরে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ হাজার চিকিৎসক, সাত হাজার স্বাস্থ্যকর্মী, কয়েক শ সেবিকা এবং ১৭২ জন ইমাম রয়েছেন। এই সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টি সেক্টোরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন কাউন্সেলিংয়ের জন্য স্বল্পমেয়াদি ডিপ্লোমা কোর্স চালু করার সম্ভাবনা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান। তিনি বলেন, ‘আমাদের সমাজ একটি অস্থির সময় অতিক্রম করছে এবং পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তাই কাউন্সেলরের ভূমিকা এখন জরুরি।’