ইভ টিজিং প্রতিরোধে মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল রোববার ‘ইভ টিজিং প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী এ সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল বারিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। সভায় ‘ইভ টিজিং প্রতিরোধে আমাদের করণীয়’ শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দীন।