ইভ টিজিং প্রতিরোধে মানববন্ধন
ইভ টিজিং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বুধবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে রোভার স্কাউট মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট।‘মেয়েদের পথচলায় বাধা হয়ে দাঁড়াবেন না’ এই আহ্বান ও বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন নিয়ে প্রথমে সরকারি কলেজের প্রবেশমুখে ও পরে শহরের কোর্ট রোডে প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। মানববন্ধনে সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রী অংশ নেন।মানববন্ধন শেষে সরকারি কলেজের শহীদ জিয়া মিলনায়তনে রোভার স্কাউট লিডার সৈয়দ মো. মহসীনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ রণধীর দে ও বিশেষ অতিথি উপাধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী। প্রধান অতিথি রণধীর দে বলেন, ‘ইভ টিজিংয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তুলতে পরিবার ও সমাজের নানাস্তরের নারী-পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে।’