ইভ টিজিং প্রতিরোধে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইভ টিজিংকে না বলুন’-এ আহ্বানের মধ্য দিয়ে গতকাল শনিবার দুপুরে ফরিদপুরে মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় মিছিল করে কলেজের তিন শতাধিক শিক্ষার্থী ফরিদপুর প্রেসক্লাবের সামনে আসেন। সেখানে মুজিব সড়কে আধা ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন চলাকালে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রীরা প্রথম আলোকে জানান, ফরিদপুরে আবাসন-সংকটের কারণে গোপালপুর, চুনাঘাটাসহ শহরের বিভিন্ন জায়গায় ছাত্রীদের বাসাভাড়া করে রাখা হচ্ছে। ওই সব বাসার কোনো নিরাপত্তা নেই, পাশাপাশি সেখান থেকে কলেজে আসা-যাওয়ার পথে প্রতিনিয়ত তাঁদের ইভ টিজিংয়ের শিকার হতে হচ্ছে।