ইভ টিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের উত্ত্যক্ত করা তথা ইভ টিজিং প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিভিন্ন গণমাধ্যমে ইভ টিজিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিক অবস্থান ফলাও করে তুলে ধরতে হবে, যাতে তারা এ কাজে নিরুৎসাহিত হয়। একই সঙ্গে অভিভাবকদেরও সব সময় তাঁদের সন্তানদের খোঁজ রাখতে হবে।চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে গতকাল রোববার সকালে ইভ টিজিং প্রতিরোধবিষয়ক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ হরিবল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপাধ্যক্ষ বদরুল হাসান, আবদুল আলীম, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক সৌরভ কুমার বড়ুয়া, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ফাহিক মো. নুরুল ইসলাম প্রমুখ।