ইভ টিজিং বন্ধে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভ টিজিং বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গতকাল ময়মনসিংহ শহরের জিমনেশিয়াম প্রাঙ্গণে এক আলোচনা সভা হয়েছে। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশ আয়োজিত এ সভায় বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সাংসদ মতিউর রহমান, জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া প্রমুখ। সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক। সভা শেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়।