ইভ টিজিং বন্ধে স্কুলে অভিযোগ বাক্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বালাগঞ্জে ইভ টিজিং ও বখাটেদের রুখতে তয়রুননেছা বালিকা উচ্চবিদ্যালয়ে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বখাটের ভয়ে ও নিজের মানসম্মানের কথা চিন্তা করে প্রায় সময়ই ছাত্রীরা অভিযোগ করতে সাহস পায় না। এ অবস্থায় তথ্যপ্রমাণের অভাবে উত্ত্যক্তকারী বখাটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়াও সম্ভব হয় না। তয়রুননেছা বালিকা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে অভিযোগ বাক্সটি বসিয়েছে। সপ্তাহে দুদিন বাক্সটি খুলে দেখা হবে। এতে কোনো অভিযোগ জমা পড়লে পুলিশের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।