ইভ টিজিং-বিরোধী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহরে গতকাল মঙ্গলবার ইভ টিজিং-বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য অফিস এসব কর্মসূচি পালন করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে শহরের কয়েকটি বিদ্যালয়ের ছাত্রীরা অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় শহীদ সাটু হলে আলোচনা সভা হয়। এতে অতিরক্তি জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম মাসুদুজ্জামান সভাপতিত্ব করেন।