ইভ টিজিং মামলার নামে হয়রানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার প্রত্যন্ত অঞ্চলে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সহোদর তিন ভাইয়ের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে। আসামি পক্ষ দাবি করে বলেছে, পুলিশের সঙ্গে আঁতাত করে মামলায় জড়িয়ে দুজনকে আটক করে জেলহাজতে পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। থানা পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ থেকে জানা গেছে, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত ছব্দের আলীর ছেলে ও সলঙ্গা ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র আবুল হাসেমের (১৯) সঙ্গে একই এলাকার একজন তাঁর পঞ্চম শ্রেণীপড়ুয়া মেয়েকে (১১) জোরপূর্বক বিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করে। গত নভেম্বরের শেষ সপ্তাহে তিনি কৌশলে ওই ছেলেকে নিয়ে জোরপূর্বক বিয়ের জন্য তার বাড়িতে নিয়ে আটক করে রাখে। বিষয়টি টের পেয়ে আবুল হাসেম সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে মেয়ের দাদা বাদী হয়ে মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ এনে ১ ডিসেম্বর সলঙ্গা থানায় আবুল হাসেম ও তার বড় ভাই আয়নাল হক এবং আবদুল মজিদের নামে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।গ্রাম্য মাতব্বর রুস্তম আলী (৬৫), নুর হোসেন (৪৫) ও মেছের আলী ফকিরসহ অনেকে জানান, মিথ্যা অভিযোগে কলেজছাত্র আবুল হাসেমের নামে অপপ্রচার চালানো হয়েছিল। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস বসে। সালিসে মেয়েটি তাকে উত্ত্যক্ত করার বিষয়টি অস্বীকার করে সাক্ষ্য দেয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলোচনাসাপেক্ষে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও মেয়ে পক্ষ তা মেনে না নিয়ে থানায় মিথ্যা মামলা করেছে।মামলার ৩ নম্বর সাক্ষী সরিস লঙ্গার বাসিন্দা মুুদি দোকানদার আবদুর রহিম ফকির জানান, তিনি ঘটনার বিষয়ে কোনো কিছুই অবগত নন। তাঁর অজান্তে তাঁকে মামলায় মিথ্যা সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।সালিসে উপস্থিত ইউপি সদস্য তোজাম্মেল হোসেন বলেন, অহেতুক হয়রানি করার জন্য তিন ভাইয়ের নামে মিথ্যা মামলা করা হয়েছে। পুলিশও বিষয়টির সঠিক তদন্ত না করেই নিরপরাধ দুজনকে আটক করে জেলে পাঠিয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর আয়নাল হক এবং আবদুল মজিদকে আটক করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান জানান, উত্ত্যক্ত করার অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণিত হলে মামলার বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।