ইভ টিজিং রোধে আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইভ টিজিংয়ের মতো অপরাধ দমনে মোবাইল কোর্ট যথেষ্ট নয়। তাই এ ব্যাপারে আগামী সংসদে আইন করতে যাচ্ছে সরকার। আইনটি তৈরি হলে এর কঠোর প্রয়োগ এবং ইভ টিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন দুটোই যুগপৎ চলবে।গতকাল শনিবার রাজধানীর শিশু একাডেমী প্রাঙ্গণে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ আয়োজিত যৌন হয়রানি প্রতিরোধে চেঞ্জমেকারসহ নাগরিক সমাবেশে মন্ত্রী এসব এ কথা বলেন।সমাবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট সাত লাখ মানুষকে সদস্যভুক্ত করেছে। এটি একটি বিরাট অর্জন। এই অর্জনের সুফল সারা দেশে ছড়িয়ে দিতে হবে। পরিবারে মেয়েদের প্রতি যে মনোভাব পোষণ করা হয়, তারও পরিবর্তন ঘটাতে হবে।’ তিনি বলেন, সব মানুষেরই একটি ভালো দিক আছে। এই ভালো দিকগুলো জাগিয়ে তুলতে হবে।জাফর ইকবাল আরও বলেন, পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে পারলে নারীরা নির্যাতন থেকে রক্ষা পাবে। সব উদ্যোগেই নারী ও পুরুষের সমান প্রতিনিধিত্ব রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল বের হলে দেখি, আনুপাতিক হারে নারী আছে কি না; না থাকলে আমি মনে করি, এই মিছিল বিশ্ববিদ্যালয়ের সত্যিকারের প্রতিনিধিত্ব করে না।