ইভ টিজিংয়ের দায়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালায় প্রতিবেশী এক গৃহবধূকে ইভ টিজিং করার দায়ে বাবুল মোড়ল (৩২) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহাবুবুর রহমান এ সাজা দেন। বাবুলের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে। ইভ টিজিংয়ের সময় গ্রামবাসীর সহায়তায় বাবুলকে আটক করা হয় বলে জানান তালা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান। একই সময় মাদক সেবনের অভিযোগে ডুমুরিয়া গ্রামের আকবর মোড়ল (৩০) নামের অপর এক যুবককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।