ইভ টিজিংয়ের অভিযোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে উত্ত্যক্ত (ইভ টিজিং) করার অভিযোগে র‌্যাব-১১-এর একটি দল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া সান্ত্বনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এক বখাটে যুবককে আটক করেছে। তাঁর নাম মোহাম্মদ উল্লাহ (২৮)। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদ উল্লাহ মেয়েদের মুঠোফোনে অশ্লীল খুদে বার্তা (এসএমএস) পাঠাতেন। গত বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়।