ইভ টিজিংয়ের দায়ে কক্ষ পরিদর্শককে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর আলীয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ইভ টিজিংয়ের দায়ে গত বৃহস্পতিবার কক্ষ পরিদর্শককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আলিম পরীক্ষা চলাকালে মনিরামপুর আলিয়া মাদ্রাসা কেন্দ্রের ১০ নম্বর কক্ষে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাজগঞ্জ সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক ইউসুফ আলী। পরীক্ষা চলাকালে ইউসুফ ওই কক্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন ও মোবাইলে ছাত্রীটির কয়েকটি ছবি তোলেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে কেন্দ্রসচিব মাওলানা আবু বক্কার বলেন, কক্ষ পরিদর্শক ইউসুফকে ইভ টিজিংয়ের অভিযোগে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে ইউসুফ মুঠোফোনে বলেন, ‘ঘটনার জন্য আমি অনুতপ্ত। এটা নিয়ে আর কাদা ছোড়াছুড়ির দরকার কী?’ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ছাত্রীর ছবি তোলার অপরাধে ওই কক্ষ পরিদর্শককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।