ইভ টিজিংয়ের দায়ে চবির ছাত্র শ্রীঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিংয়ের দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বাসু দেকে (২২) গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ি থানার পুলিশ শ্রীঘরে পাঠিয়েছে। সে উপজেলার কাঞ্চননগর গ্রামের দীপক দের ছেলে।ফটিকছড়ি থানার উপপরিদর্শক রূপল চন্দ্র দাশ জানান, বাসু দে দীর্ঘদিন ধরে ধুরুং খুলশী লায়ন্স উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী বিদ্যালয়ে আসার সময় পথে তাকে গতিরোধ করে। এ সময় মেয়েটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বাসু দেকে আটক করে থানায় খবর দেয়।