ইভ টিজিংয়ের দায়ে তিন তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ইভ টিজিংয়ের অপরাধে তিন তরুণকে ছয় মাস করে বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের।

দণ্ড পাওয়া তিন তরুণ হলেন মাহফুজ মোল্লা (২৩), আল আমিন শেখ (১৮) ও মো. রাজু (১৬)। তাঁদের সবার বাড়ি পাশের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামদেব নগর গ্রামে।
আদালত সূত্রে জানা যায়, ১২ এপ্রিল ওই তিন তরুণ বোয়ালমারী যাওয়ার পথে ১৪ বছরের এক ছাত্রীকে আটকে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ওই মেয়ের মা ১৫ এপ্রিল ভ্রাম্যমাণ আদালতে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। এর পরই তাঁদের তিনজনকে এ সাজা দিলেন ভ্রাম্যমাণ আদালত।