ইভ টিজিংয়ের দায়ে নারায়ণগঞ্জে আরও তিন তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ইভ টিজিংয়ের দায়ে আরও তিন তরুণকে সাত দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশরাফুজ্জামান জিলানী এই রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর এলাকার আলামিন (১৯), রতন মিয়া (১৯) ও সুজন চন্দ্র দাস (২২)। এ নিয়ে ইভ টিজিংয়ের দায়ে নারায়ণগঞ্জে নয়জনকে সাজা দেওয়া হলো। বুধবার কারাদণ্ড দেওয়া হয় ছয়জনকে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, গতকাল দুপুরে শহরের মাসদাইরে শেরেবাংলা সড়কের নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় ওই তিন তরুণকে গ্রেপ্তার করা হয়।