ইভ টিজিংয়ের দায়ে বখাটের এক বছরের সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের এনায়েতপুরে ইভ টিজিংয়ের দায়ে এক বখাটেকে গতকাল রোববার আটকের পর এক বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত রিপন (১৮) রূপসী পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুর রাজ্জাক জানান, স্থল-পাকরাশী ইনস্টিটিউশনের এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন রিপন। এ বিষয়ে ছাত্রীর বাবা কয়েক দিন আগে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কাছে অভিযোগ করেন। এতে রিপন ক্ষিপ্ত হন। গতকাল সকাল আটটার দিকে স্কুলে যাওয়ার পথে সহপাঠীদের সামনেই রিপন ওই ছাত্রীকে গালাগাল করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তখন ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে রিপনকে আটক করে পুলিশে সোপর্দ করে।