ইভ টিজিংয়ের দায়ে বখাটের পাঁচ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে ইভ টিজিংয়ের দায়ে গতকাল বৃহস্পতিবার রাজীব হোসেন নামে এক বখাটের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায়।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, শহরের শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করাসহ অপহরণের হুমকি দিতেন বখাটে রাজীব। গত বুধবার ওই শিক্ষিকা রাজীবের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। গতকাল সকালে রাজীব মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন। এ সময় তাঁকে আটক করে পুলিশ।পরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অবিডিও মার্ডি ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আশপাশের লোকজনের সাক্ষ্য নিয়ে রাজীবকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের জেল দেন অবিডিও মার্ডি। রাজীব জরিমানা দিয়ে মুক্তি পান।ম্যাজিস্ট্রেট অবিডিও মার্ডি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।