ইভ টিজিংয়ের দায়ে যুবকের চার মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে ইভ টিজিংয়ের (মেয়েকে উত্ত্যক্ত) দায়ে নুরউদ্দিন (১৮) নামের একজন যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাদের কালাদরাপ ইউনিয়নের খলিফারহাট এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই রায় দেন। দণ্ডপ্রাপ্ত নুরউদ্দিন ওই ইউনিয়নের রামহরিতালুক গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী প্রথম আলোকে জানান, রায়ের পর নুরউদ্দিনকে কারাগারে পাঠানো হয়।