ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর বোনকে কুপিয়ে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘবের এলাকায় গতকাল ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর বড় বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বখাটেরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন আহত বড় বোন জানান, কয়েক দিন ধরে উপজেলার আলমপুরা এলাকার বখাটে হামিদুল (২১) তাঁর ছোট বোনকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিল। বিষয়টি তার পরিবারকে জানানো হয়। গতকাল সকালে ছোট বোনকে সঙ্গে নিয়ে স্কুলে যাওয়ার পথে হামিদুল ও তাঁর তিন বন্ধু উত্ত্যক্ত করতে থাকে। এ সময় তিনি প্রতিবাদ করলে বখাটেরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।