ইভ টিজিংয়ের প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধনে ছাত্রদলের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিং প্রতিরোধে গত শনিবার সিলেটের বিশ্বনাথ ডিগ্রি কলেজে ছাত্রলীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ছাত্রদলের নেতা-কর্মীরা বাধা দিয়েছেন। এ সময় ছাত্রদল ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে অধ্যক্ষের হস্তক্ষেপ ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, ইভ টিজিংয়ের প্রতিবাদে বিশ্বনাথ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ গত শনিবার এক মানববন্ন কর্মসূচির আয়োজন করে। ছাত্রদলের কয়েকজন কর্মী ছাত্রীদের ওই মানববন্ধনে অংশ নিতে বাধা দেন। এর জের ধরে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় সংঘর্ষ এড়াতে কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীকে কিছুক্ষণ কলেজের একটি কক্ষে তালাব করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক পুলিশ কলেজ ক্যাম্পাসে গিয়ে অবস্থান নেয়। কলেজ ছাত্রদলের আহ্বায়ক মানিক মিয়া বলেন, ইভ টিজিংয়ের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনের ব্যানারে ‘ছাত্রলীগ’ লেখা দেখে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী এর প্রতিবাদ জানান।