ইভ টিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় প্রেসক্লাবের সামনে ইভ টিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখা। গতকাল শনিবার বিকেলে এই মানববন্ধনে বক্তৃতা করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদিকা লক্ষ্মী চক্রবর্তী, জেলা কমিটির সহসভাপতি রিনা আহমেদ, সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা রাশিদা আক্তার, সাংগঠনিক সম্পাদিকা শাহানা বেগম প্রমুখ।