ইভ টিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, ইভ টিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা মেয়েদের উত্ত্যক্ত করছে, তাদের সচেতন করার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে।গতকাল রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে ইভ টিজিংবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নানক এসব কথা বলেন।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে উদ্দেশ করে নানক বলেন, ‘ছেলেকে দিয়ে বোমা মেরে আন্দোলনের ইস্যু যাতে তৈরি করতে না পারেন, সে জন্যই মধ্যরাতে বিএনপির অফিস র্যা ব-পুলিশ পাহারা দেয়। বিজ্ঞপ্তি।