ইভ টিজিংয়ের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে লাঠি দিয়ে বেধড়ক পিটুনি, তারপর কান ধরে ওঠবস। শত শত উৎসুক মানুষের সামনে ইভ টিজিংয়ের অভিযোগে আবদুর রশিদ (৩৫) নামে একজনকে এই শাস্তি দিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী। গতকাল সোমবার দুপুরে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আবদুর রশিদসহ কয়েকজন বখাটে দীর্ঘদিন ধরে সড়কে যাতায়াতকারী ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করছিল। সোমবার দুপুরে এক ছাত্রীকে টিজ করার সময় পুলিশ তাকে ধরে ফেলে।