ইভিএম দেখার জন্য বিএনপিকে ইসির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপিকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সরবরাহ না করে বিশেষজ্ঞ দল নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে তা পরীক্ষা-নিরীক্ষার আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।এ ব্যাপারে গতকাল বুধবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হেসেন বলেন, গত ১ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে রুহুল কবীর রিজভী দলটির কার্যালয়ে একটি ইভিএম সরবরাহ করার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেন। তখন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছিলেন, ইভিএম বাইরে পাঠানো যাবে না। প্রয়োজনে বিএনপি ইসিতে এসে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে।ইসি সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘বিএনপিকে একাধিকবার নির্বাচন কমিশনে আমন্ত্রণ জানানো হয়েছে। এবারও ইভিএম পরীক্ষা করার জন্য দলটি আলোচনা করতে পারে। এ বিষয়ে আগ্রহী হলে ইভিএম অবলোকন ও যাচাই-বাছাইয়ের তারিখ ও সময় ইসিকে অবহিত করতে পারে।’ চিঠিতে নির্বাচনী আইন সংস্কারসহ সার্বিক বিষয় নিয়ে কমিশনের সঙ্গে আলোচনার আহ্বানও জানানো হয়।