ইভিএমের দুই কেন্দ্রে জয়ী আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যে ছয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে, এর মধ্যে ঘোষিত দুটি কেন্দ্রেই আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম জয়ী হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল চারটায়। নির্বাচনে মোট ৪২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে নয়টি ভোটকেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

যে ছয় কেন্দ্রে ইভিএমে  ভোট গ্রহণ হয়, এর মধ্যে গাজীপুর শহরের রানী বিলাসমণি সরকারি বালক উচ্চবিদ্যালয় ১ ও ২ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। । এর মধ্যে বিদ্যালয়ের–১ কেন্দ্রটি ছিল পুরুষ ভোটারদের। সেখানে ৬১২ ভোট পান আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির হাসান উদ্দিন সরকার পান ২১৫। এই বিদ্যালয়ের দ্বিতীয় কেন্দ্রটি ছিল নারী ভোটারদের। এখানে নৌকা প্রতীক পায় ৬৫৫ আর ধানের শীষ ২৯৬।