ইভিএমের পক্ষে মত দিল সাম্যবাদী দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে ক্ষমতাসীন মহাজোটের শরিক বাংলাদেশের সাম্যবাদী দল ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মত দিয়েছে। গতকাল বুধবার বেলা সোয়া ১১টায় নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে এ সংলাপ শুরু হয়।নির্বাচনী আইন সংস্কার সম্পর্কিত এই সংলাপে সাম্যবাদী দলের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শিল্পমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।সূত্র জানায়, সংলাপে দিলীপ বড়ুয়া বলেন, ভোট গ্রহণ পদ্ধতিতে ইভিএম বৈপ্লবিক পরিবর্তন আনবে। এ পদ্ধতি সুষ্ঠু নির্বাচনে অনবদ্য ভূমিকা রাখবে। তিনি জানান, তাঁদের দল নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ আইন সংস্কারের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশনে সংসদীয় আসন ১০-এ সীমাবদ্ধ করার প্রস্তাবের সঙ্গেও তাঁরা একমত।সংলাপে সিইসি এ টি এম শামসুল হুদা বলেন, বাজারে গুজব আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে কমিশন ইভিএম পদ্ধতির কাজ হাতে নিয়েছে। কথাটা ঠিক নয়। কমিশন স্বাধীনভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।বিকেলে কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগ সংলাপে অংশ নেয়। সংলাপে কমিশনের পক্ষে সিইসি, দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।