প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, আগের ইলেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দুর্বলতা ছিল। সে কারণে ইভিএম পরীক্ষামূলকভাবে চালু করে বন্ধ করে দেওয়া হয়। এখন আরও উন্নত মানের মেশিন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই যন্ত্রের নাম ডিজিটাল ভোটিং মেশিন (ডিভিএম)। এটা কেউ হ্যাক করতে পারবে না।
গতকাল শুক্রবার কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী রকিবউদ্দীন এসব কথা বলেন।
সিইসি জানান, নতুন যন্ত্র তৈরিতে দেশের ২০-২২টি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা কাজ করছেন। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এতে উপদেষ্টা আছেন।