ইভ্যালির পরিচালক ও চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভ্যালি

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে। চট্টগ্রাম নগরের ব্যবসায়ী চৌধুরী নাঈম সরওয়ার ১ লাখ ৬০ হাজার টাকার চেক প্রত্যাখ্যানের এ মামলা করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব মঙ্গলবার মামলাটি আমলে নিয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

চৌধুরী নাঈম সরওয়ারের আইনজীবী আবুল হাসনাত প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

অভিযোগে বলা হয়েছে, ইভ্যালির বিজ্ঞাপন দেখে প্রতিষ্ঠানটি থেকে মোটরসাইকেলের ক্রয়াদেশ দিয়েছিলেন বাদী। এজন্য তিনি আসামিদের ১ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু মোটরসাইকেল সরবরাহ করতে না পারায় আসামিরা তাঁকে গত বছরের ১৪ অক্টোবর ১ লাখ ৬০ হাজার টাকার চেক দেন। পরে চেকটি ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়।