ইমপিরিয়াল কলেজে বিজ্ঞান অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ইমপিরিয়াল কলেজে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় বিজ্ঞান অলিম্পিয়াড। শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলার দ্বিতীয় দিনে এর আয়োজন করা হয়।রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ৬০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় ছিল গণিত, রসায়ন ও পদার্থবিদ্যার ওপর বহুনির্বচনী পরীক্ষা। ফলাফলের ভিত্তিতে স্কুল ও কলেজের ২৫ জন করে মোট ৫০ শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।প্রতিযোগিতায় স্কুলপর্যায়ে প্রথম হয়েছে সেন্ট যোসেফ স্কুলের সৌমিত্র দাস, দ্বিতীয় হয়েছে সানিডেল স্কুলের আহসানুল কবির এবং তৃতীয় হয়েছে গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের আশরাফুল সাকুর।কলেজ পর্যায়ে প্রথম হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের রাফিউর রহমান, দ্বিতীয় বি এ এফ শাহীন কলেজের ওয়াসিফ বিন ওয়ালিদ ও তৃতীয় হয়েছে নটর ডেম কলেজের মাহতাব শান।প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীকে ঢাকা ইমপিরিয়াল কলেজের পক্ষ থেকে সনদ এবং একটি করে টি-শার্ট দেওয়া হয়। বিজয়ী শিক্ষার্থীদের বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের পক্ষ থেকে সনদ ও একটি করে টি-শার্ট দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাডেমি অব সায়েন্সেসের সভাপতি অধ্যাপক নঈম চৌধুরী। বক্তব্য দেন ইমপিরিয়াল কলেজের অধ্যক্ষ মাহফুজুল হক, একাডেমি অব সায়েন্সেসের পরিচালক এম এ মাজেদ, ইমপিরিয়াল কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ইসমত কাদের।শিক্ষার মান উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ঢাকা মহানগরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে গত ১২ জানুয়ারি থেকে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলা। মেলায় সহযোগিতা করছে প্রথম আলো ও সময় টেলিভিশন। গতকাল ঢাকা ইমপিরিয়াল কলেজে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস ও দৈনিক সমকাল।