ইমপিরিয়াল কলেজের অধ্যক্ষ মাহফুজুল হকের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ইমপিরিয়াল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও কলেজের অধ্যক্ষ মাহফুজুল হক গত রোববার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা সদস্য। গতকাল সোমবার বাদ জোহর রামপুরার আফতাবনগরের জহুরুল ইসলাম সিটিতে কলেজের প্রধান ক্যাম্পাসে তাঁর জানাজা হয় এবং বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। কাল বুধবার সকাল ১০টায় কলেজের প্রধান ক্যাম্পাসে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।