ইমপ্রেস-নিউটেক্স ও আইডিএলসি ইনভেস্টমেন্টসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিওর মাধ্যমে মূলধন বৃদ্ধির উদ্দেশ্যে সম্প্রতি আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে ইমপ্রেস-নিউটেক্স কম্পোজিট টেক্সটাইলস লিমিটেড৷ ইমপ্রেস-নিউটেক্সের গ্রুপ সিএফও মীর সাজেদ-উল-বাশার ও আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান চুক্তিতে সই করেন৷ এ সময় ইমপ্রেস-নিউটেক্সের চেয়ারম্যান রিয়াজ আহমেদ খান, ব্যবস্থাপনা পরিচালক মো. আকরাম খান, আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন, আইডিএলসি ইনভেস্টমেন্টসের চিফ অপারেটিং অফিসার রুবায়েত-ই-ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷