ইমরানও বুঝতে পারবে তার অভিযোগ তথ্যভিত্তিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শফিক রেহমানের বিরুদ্ধে সাংবাদিক হিসেবে অভিযোগ আনা হয়নি উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে এবং তাঁর বাসায় তিনি (শফিক রেহমান) নিজেই ডিবির হাতে যেসব প্রমাণ তুলে দিয়েছেন, এরপর এ নিয়ে কারও সন্দেহের অবকাশ থাকার কথা নয়।
গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘মনে হয়, এখন গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারও বুঝতে পারবে, তার যে অভিযোগ ছিল, তা তথ্যভিত্তিক ছিল না।’
এর আগে গত শনিবার ইমরান এইচ সরকার তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘প্রবীণ (৮১ বছর) সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তার ও রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শফিক রেহমানের রাজনৈতিক আদর্শের সঙ্গে আমি একমত নই। ভিন্নমতের হলেই তাঁকে দমন করার যে নোংরা রাজনৈতিক অপকৌশল, এর একটা অবসান চাই।’