ইমরানকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক মো. ইমরান আলী (২৪)। ভবিষ্যতের এই চিকিৎসক মরণব্যাধি বাইলেটারাল প্যারেনকাইমাল ডিজিজ অব কিডনিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাঁর দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। বর্তমানে ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে আছেন তিনি। জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ ও ইউরোলজি হাসপাতালের চিকিৎসকেরা। ইমরানকে একটি কিডনি দিতে সম্মত হয়েছেন তাঁর মা। কিন্তু অস্ত্রোপচার ও ওষুধপত্র বাবদ সাত লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু ইমরানের দরিদ্র বাবা মো. ওয়াজেদ আলীর পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় ইমরানকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ইমরান আলী, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৩৪৮৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ক্যান্টনমেন্ট শাখা, ঢাকা। ০১৯১৩৬৬৯৭০৭। বিজ্ঞপ্তি।