ইমানের হেফাজতের জন্য নেমেছি, কাউকে গদিতে বসাতে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ‘ইমান ও আকিদার হেফাজতের জন্য রাজপথে নেমেছি, কাউকে গদিতে বসানো বা গদি থেকে নামানোর জন্য নয়। যেভাবে সারা দেশের মানুষ আল্লাহর দ্বীনের ইজ্জত রক্ষা করার জন্য ত্যাগ স্বীকার করেছেন, শহীদ হয়েছেন, আঘাত পেয়েছেন, আল্লাহ তায়ালা নিশ্চয়ই দেখেছেন। শফী গতকাল শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার দাওরায়ে হাদিসের (স্নাতকোত্তর) খতমে বোখারি ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আল্লামা শফী বলেন, ঢাকার শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এই দেশের ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা দেশের জন্য শহীদ হয়েছেন। ইসলাম ও ইমানের হেফাজতের জন্য রক্ত দিয়েছেন। নাস্তিকবাদের বিরুদ্ধে আপনারা যে জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন, ইসলাম ও দেশ রক্ষায় ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার এই রক্ত কখনো বিফলে যাবে না।