ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা
চলমান পরিস্থিতি নিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সভা হয়।সভায় বক্তারা বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। আর এই ধর্মকে নিয়ে নানাভাবে অপব্যাখ্যা দিয়ে একটি দল দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। ইসলাম এ ধরনের সহিংস কর্মকাণ্ডকে সমর্থন করে না। ইসলামের প্রকৃত আলেমরা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। দেশের বর্তমান পরিস্থিতিতে কোনো গুজবে কান না দিয়ে সবার মাঝে ইসলামের সঠিক বার্তা প্রদানের আহ্বান জানান বক্তারা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারাবান তাহুরার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল বাশার মো. ইউসুফ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছুজ্জামান, মুফতি সারওয়ার হোসেন, মুন্সিগঞ্জ শহর জামে মসজিদের খতিব মুফতি মোহামঞ্চদ শহীদুল্লাহ প্রমুখ।