ইমাম ও মুসল্লিদের নিয়ে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ দমন করতে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এবং পাড়া-মহল্লায় ইমাম ও মুসল্লিদের নিয়ে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি।
গতকাল শুক্রবার সকালে উত্তরায় একটি মিলনায়তনে ‘সন্ত্রাস ও জঙ্গি দমনে সরকারের করণীয় কী?’ শীর্ষক আলোচনা সভায় সংগঠনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন এ দাবি জানান।