প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ায় ‘ইসলামের আলোকে শিশু অধিকার, নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি’শীর্ষক একদিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও জাহাঙ্গীর হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়, ইসলামী ফাউন্ডেশন ও ইউনেসেফের মিলিত আয়োজনে উপজেলার বিভিন্ন মসজিদের ২৫ জন ইমাম এতে অংশ নেন।