প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর জেলা পুলিশের আয়োজনে গতকাল বুধবার শহরের এনএস সরকারি কলেজের শহীদ জিয়াউর রহমান মিলনায়তনে জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী ইমাম সমাবেশ হয়েছে। জেলা পুলিশ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলার পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মতিয়ার রহমানসহ অন্যরা বক্তব্য দেন। পুলিশ সুপার বলেন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে জড়িয়ে পড়ার কোনো সুযোগ নেই। জঙ্গি ও সন্ত্রাসীদের রুখতে সবাইকে একযোগে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। এর আগে পুলিশ সুপারের নেতৃত্বে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী জনসচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। এতে ইমামরা অংশ নেন।