ইমাম সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজ সম্পৃক্ত বিষয়ে ভূমিকা রাখা ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধের জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল শনিবার পঞ্চগড় সরকারি মিলনায়তনে ইমাম সম্মেলন হয়েছে। সম্মেলনে জেলার পাঁচ শতাধিক ইমাম উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপপরিচালক মো. ফজলুল হক। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবুল কালাম আজাদ ও পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন নূরুন আলা নূর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুর রহমান। পঞ্চগড় প্রতিনিধি