ইমাম সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল মঙ্গলবার জেলা ইমাম সম্মেলন-২০১৬। ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। এতে ১৩ উপজেলার প্রত্যেকটি থেকে ২০ জন করে মোট ২৬০ জন ইমাম অংশ নেন। এর আগে তাঁদের ছয়টি বিষয়ের ওপর ৪৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে গতকাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাঁদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে তিনজনকে জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়। তাঁরা হলেন সদর উপজেলার কাতিয়ারচর বায়তুন নূর সোবহান মসজিদের ইমাম মো. ইসাম উদ্দিন, কটিয়াদী উপজেলার নোয়াপাড়া মসজিদের ইমাম মো. আবদুল বাতেন ও কিশোরগঞ্জ সদর মডেল থানা জামে মসজিদের ইমাম মো. মোস্তাফিজুর রহমান।