ইমাম হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানীনগরের মোবারকপুর মসজিদের ইমাম আবদুর রহমান হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে সিলেট নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ‘মাদানী কাফেলা বাংলাদেশ’ নামের সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভ মিছিল শেষে কোর্ট পয়েন্টে মাদানী কাফেলা মহানগর শাখার সভাপতি হাফিজ শিব্বির আহমদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে জাতীয় ইমাম সমিতি মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জেলার আহ্বায়ক হাফিজ মাসউদ আজহার প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা শুনেছি ওই ইমামের ফেসবুক আইডি থেকে প্রচার হওয়া একটি পোস্টের জের ধরে তিনি খুন হয়েছেন। এ বিষয়টি সত্য কি না, তা তদন্ত করে বের করার দাবি জানাচ্ছি। পাশাপাশি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মসজিদের পাশের একটি ঘর থেকে ইমাম আবদুর রহমানের (৪৫) হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।