ইমামকে অপহরণ করে টাকা মুক্তিপণ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইক্ষ্যংছড়ির বাইশারি থেকে অপহৃত রাবার বাগানের মসজিদের ইমাম রশিদ উল্লাহকে গতকাল বুধবারও উদ্ধার করা যায়নি।
গত সোমবার তাঁকে অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীদের একজনের স্ত্রীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওই ইমামসহ বাইশারিতে গত চার মাসে ১১ জন অপহৃত হয়েছেন। এর আগে অপহৃত ১০ জনের প্রত্যেককে ৮০ হাজার থেকে এক লাখ টাকা করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছিল বলে এলাকার লোকজন জানিয়েছেন।
পুলিশ ও বাইশারির লোকজন বলেন, সোমবার রাত দুইটার দিকে চাইল্যাতলির একটি রাবার বাগানে ছয়-সাতজনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। আব্দুস সবুরের নেতৃত্বে ডাকাত দলটি রাবার বাগানের অফিসে লুটপাট চালায় এবং চলে যাওয়ার সময় মসজিদের ইমাম রশিদ উল্লাহকে ধরে নিয়ে যায়।