ইমামদের মধ্যে সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গতকাল সোমবার নিয়মিত কোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সনদ বিতরণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর এ প্রশিক্ষণের আয়োজন করে।
দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সকাল ১০টায় ৮৯১তম দলের জন্য এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮ জেলাসহ জয়পুরহাট জেলার ১০১ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামকে সনদ ও ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী। দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মো. নূরুল ইসলাম সভাপতিত্ব করেন।