ইমামের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজান দেওয়ার সময় মাইক বিদ্যুতায়িত হয়ে মনির হোসেন মাল (২৮) নামের একজন ইমামের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। সখীপুর ইউপির চেয়ারম্যান মানিক সরদার জানান, সখীপুর মালকান্দি গ্রামের গফুর মালের ছেলে মনির হোসেন মাল পাশের ডিএমখালীর ঢালীবাড়ি মসজিদের ইমাম ছিলেন। গতকাল জুমার নামাজের আজান দেওয়ার সময় হঠাৎ মাইকের মাইক্রোফোন বিদ্যুতায়িত হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে সখীপুর মালকান্দি গ্রামে নিয়ে আসেন। রাত নয়টায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।