প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা ইমারত আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি গতকাল বৃহস্পতিবার হয়নি। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আতিকুল ইসলাম আগামী ১৪ জুন নতুন তারিখ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বলেন, সংশ্লিষ্ট আদালতের বিচারক ছুটিতে থাকায় এবং আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন তারিখ ধার্য করেছেন।
এ মামলায় কারাগারে আটক রানা প্লাজার কর্ণধার সোহেল রানাকে গতকাল আদালতে হাজির করা হয়।
রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা ও ইমারত আইনে করা দুটি মামলায় গত বছরের ১ জুন অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলা দুটিতে ১২ জন আসামি পলাতক আছেন।