ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্বোধন হয়েছে। গতকাল দুপুর ১২টায় গাংনী হাসপাতাল বাজারে মেহেরপুর-২ আসনের সাংসদ মকবুল হোসেন উপস্থিত থেকে ইউনিয়নের উদ্বোধন করেন।
উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ ও গাংনী থানার এসআই মনিরুজ্জামান। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামালের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গাংনী পৌরসভার প্যানেল মেয়র নবীর উদ্দীন, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ইয়াছিন রেজা প্রমুখ।